বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পাচারের সময় ১১টি স্বর্ণের বারসহ দুই ভারতীয় নাগরিক আটক


জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-12-08 17:32:15
চুয়াডাঙ্গায় পাচারের সময় ১১টি স্বর্ণের বারসহ দুই ভারতীয় নাগরিক আটক

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। এসময় জুতার ভেতর লুকিয়ে রাখা ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দু্‌ই ভারতীয় পাসপোর্টধারী নাগরকিককে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই অভিযান চালানো হয়।

শুল্ক গোয়েন্দারা জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে স্বর্ণ চোরাচালান হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পাসপোর্টধারী দুই ভারতীয় নাগরিকের দেহ তল্লাশী করা হয়। এসময় তাদের জুতার ভেতর থেকে উদ্ধার করা হয় ১১টি স্বর্ণের টুকরো। পরে ওই দুজনকে আটক করা হয়।

যশোরের বেনাপোল শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম জানান, ১১টি স্বর্ণের টুকরার ওজন ৬২১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা। দুই চোরাকারবারির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম