বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

বিজিবির পৃথক দুটি অভিযানে সাড়ে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার 

সাথে এক চোরাকারবারী আটক

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-11-30 18:12:00
বিজিবির পৃথক দুটি অভিযানে সাড়ে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার 

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক দু'টি অভিযান চালিয়ে সাড়ে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ আব্দুস শুকুর নামে এক চোরাকারবারীকে আটক করেছে। আটককৃত স্বর্ণ চোরাকারবারী আব্দুস শুকুর (৩৫) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের মৃত তবির রহমানের ছেলে। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন। ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিমতলা বিজিবি সদস্যরা জানতে পারেন এক জন স্বর্ণ চোরাকারবারী দর্শনা হতে জীবননগরের দিকে যাচ্ছে। 

এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের কহিনুরের দোকানের সামনে আব্দুস শুকুরকে আটক করে। পরবর্তীতে আটককৃত আব্দুস শুকুরের পায়ের জুতার মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৯ ভরি ১৫ আনা ৫ রতি ৫ পয়েন্ট ওজনের ৬টি স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ ৯৯ হাজার পাঁচশত টাকা। জব্দকৃত স্বর্ণের বারসহ আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। 

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর বিওপির টহল দল মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের একটি কলাবাগানের মধ্যে পৃথক আরেকটি অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা মাটিতে পুতে রাখা অবস্থায় স্কচটেপ দিয়ে মোড়ানো ৯৪৬ ভরি ৯ আনা ৩ রতি ৮ পয়েন্ট ওজনের ৮৫টি স্বর্ণের বার উদ্ধার করে। যার মূল্য ৮ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার মহেশপুর থানায় মামলা দায়েরের পর ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে। দু'টি অভিযানে জব্দকৃত মোট ৯১টি স্বর্ণের বারের ওজন ১১ কেজি ৭৩৮ দশমিক ৮১ গ্রাম। যার আনুমানিক মোট মূল্য ৮ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকা।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম