চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে চেয়ারম্যান অ্যাসোসিয়েশন পরিষদ ২০২২ গঠিত হয়। আজ শনিবার বেলা এগারোটার সময় হারদি ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান এমদাদ মুন্সী এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
এ সময় ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত থেকে আলাপ আলোচনার মাধ্যমে সকল চেয়ারম্যানদের কন্ঠ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন, খাদেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান লোটাস জোয়ার্দ্দার। সহ-সভাপতি হিসাবে তাফসির আহাম্মেদ লাল, চেয়ারম্যান খাসকওড়া ইউনিয়ন পরিষদ। সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, আশিকুজ্জামান ওল্টু চেয়ারম্যান হারদী ইউনিয়ন পরিষদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, মাহমুদুল হাসান চঞ্চল চেয়ারম্যান বেলগাছী ইউ পি। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, ইমদাদ মুন্সী চেয়ারম্যান গাংনী ইউনিয়ন পরিষদ ।
এছাড়াও সাধারণ সদস্য পদে দায়িত্ব গ্রহণ করেন, যথাক্রমে মোঃ মখলেছুর রহমান শিলন, চেয়ারম্যান জেহালা ইউ পি, মোঃ আবু সাইদ পিন্টু, চেয়ারম্যান কুমারী ইউ পি, মোঃ শেখ আসাদুল হক মিকা চেয়ারম্যান কালিদাশপুর ইউ পি, মোঃ তরিকুল ইসলাম চেয়ারম্যান ডাউকি ইউ পি, মোঃ হাসানুজ্জামান সারোয়ার চেয়ারম্যান চিৎলা ইউ পি, মোঃ আবুল কালাম চেয়ারম্যান নাগদা ইউ পি, মোঃ সোহানুর রহমান সোহান চেয়ারম্যান ভাংবাড়িয়া ইউ পি, মোঃ তবারক হোসেন, চেয়ারম্যান বারাদী ইউ পি।
কমিটি গঠন হওয়ার পরে এক প্রশ্নের উত্তরে কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল হক মিকা বলেন, চেয়ারম্যান অ্যাসোসিয়েশন সংগঠনের উদ্দেশ্য হলো, একই উপজেলাতে চেয়ারম্যানদের সাথে যোগাযোগ, সু-সম্পর্ক বজায় রাখাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে একে অপরকে সহযোগিতা করা। দুঃসময়ে পরস্পরের পাশে থাকায় প্রধানত এই সংগঠনের উদ্দেশ্য।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম