বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-12 16:32:00
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাহেদ আহমেদ মালিক রেজুয়ান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলগেটের কাছে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সাহেদ আহমেদ মালিক রেজুয়ান চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার সালাউদ্দিন মালিকের ছেলে। 

স্থানীয়রা জানান, বিকেলে রেলবাজারের কাচাবাজার থেকে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রেজুয়ান। এসময় রেলগেটের কাছে পৌঁছালে একটি ইজিবাইকের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে সড়কের ওপর পড়ে যান তিনি। তখন পিছন দিক থেকে আসা কাচামাল বোঝাই একটি চলন্ত ট্রাকের  (ঢাকা মেট্রো ট ১৩-১৩১৪) পিছনের চাকায় পিষ্ট হন তিনি। মাথা দেহ থেকে আলাদা হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, নিহত যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনার ট্রাকের চালককে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম