বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আলমডাঙ্গাতে ৪৯৯ বোতল স্প্রিটসহ সালেহীন হোমিও হলের মালিক গ্রেফতার


আল আমিন হোসেন- আলমডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-07 23:17:30
আলমডাঙ্গাতে ৪৯৯ বোতল স্প্রিটসহ সালেহীন হোমিও হলের মালিক গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আলমডাঙ্গা হাইরোডে সালেহীন হোমিও হল থেকে ৪৯৯ বোতল রেক্টিফাইড স্প্রিট, যার আনুমানিক বিক্রয় মূল্য ২ লক্ষ ৫০ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

সোমবার ( ৭ নভেম্বর) সন্ধ্যা ছয়টার সময় সালেহীন হোমিও হলের মালিক তৈয়মুর সালেহীনকে হাতেনাতে স্প্রিটসহ গোডাউন থেকে আটক করে মাদকদ্রব্য অধিদপ্তর। তার বিরুদ্ধে মাদকদ্রব্য অধিদপ্তরে মামলা করার প্রস্তুতি চলছে। 

এ সময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর ও চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য অধিদপ্তরের চৌকস টিম।

উল্লেখ্য যে, কিছুদিন আগেও তিনি মাদকদ্রব্য বিক্রয়ের অপরাধে চার মাসের কারাদণ্ড ভোগ করে আসেন। জেল থেকে বাহির হয়ে আবার পুনরায় হোমিওপ্যাথিক ঔষধ বিক্রির আড়ালে সে এই কাজ পরিচালনা করে। এই সমস্ত নেশা জাতীয় মাদকদ্রব্য সমাজের উঠতি বয়সী তরুণদের কাছে বিক্রয় করে যুবসমাজ ধ্বংস করে যাচ্ছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম