চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে আলিফ হোসেন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলিফ হোসেন একই উপজেলার কুড়ুলগাছি গ্রামের মানিক মন্ডলের ছেলে।
নিহত শিশুর মা জেসমিন খাতুন জানান, '৭ মাস আগে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় বাবার বাড়ি বিষ্ণুপুর গ্রামে চলে আসি। আজ দুপুরে শিশু আলিফকে উঠানে রেখে টিউবওয়েলের পাশে কাপড় পরিস্কার করছিলাম। বালতির পানিতে কাপড় ধুয়ে রোদে শুকাতে নিয়ে যায়। এ সময় কাপড় ধোঁয়া ভরা পানির বালতির কাছে এসে পানি নিয়ে খেলছিল আলিফ। আমার অসাবধানতায় খেলতে খেলতে উল্টে বালতির পানির ভেতর পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে তাকে বালতির ভিতরে মৃত অবস্থায় পাই।'
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, 'কোন অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।'
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম