বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

টিসিবির পণ্য নিতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের 


সালাউদ্দীন কাজল- জীবননগর প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-10-28 20:05:30
টিসিবির পণ্য নিতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের 

চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য নিতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় হাসিবুল ইসলাম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম একই উপজেলার বড়শলুয়া গ্রামের বেলেমাঠপাড়ার মৃত নওশাদ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। 

স্থানীয়রা জানান, দুপুরে টিসিবির পণ্য কিনতে বাইসাইকেলযোগে তিতুদহ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন হাসিবুল। এ সময় বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নূর জাহান রুমী জানান, সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত জখম হন হাসিবুল ইসলাম। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। ভর্তির কয়েক ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর মোটরসাইকেল চালক বিদ্যুত ও আরোহী রাজুকে আটক করে থানায় নেয়া হয়েছে। জব্দ করা হয়েছে মোটর সাইকেলটি। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম