বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দর্শনায় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-10-24 16:24:45
দর্শনায় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার দর্শনায় চিনির মূল্য বেশী নেয়া, বেকারিতে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রি করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।

আজ সোমবার (২৪ অক্টোবর) বেলা ২ টার সময় চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ অভিযান চালিয়ে ঐ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। 

অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনা বাজারে ৮০ টাকায় কেনা কেরু কোম্পানির চিনি ১০০ টাকা থেকে ১০৫ টাকা কেজি দরে বিক্রি করছে ব্যবসায়ীরা। যেখানে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি চিনি ৯০ টাকা। অথচ অসাধু ব্যবসায়ীরা কেজিতে লাভ করছেন ২০ থেকে ২৫ টাকা।

সরকার নির্ধারিত মূল্য ছাড়া অধিক মূল্যে চিনি বিক্রি করার অপরাধে মেসার্স খালেক এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মেসার্স মিষ্টিবাড়ি এন্ড বেকারিকে মুল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ বিহীন পণ্য বিক্রির অপরাধে ৩৭ ও ৩৮ ধারায় ৫ হাজার টাকাসহ ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন দর্শনা থানা পুলিশের একটি দল।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম