বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ইজিবাইকের ধাক্কায় ভাতিজা নিহত, চাচা আহত


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-24 12:27:00
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ইজিবাইকের ধাক্কায় ভাতিজা নিহত, চাচা আহত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে ধাক্কায় আহাত আলী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন তার চাচা।

 আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ আলী ওরফে জীবন চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামের আকছেদ আলীর ছেলে। আহত হারুন অর রশিদ জজ (১৬) একই গ্রামের জসিম মিয়ার ছেলে। নিহত আহাদ আলী শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। আহত হারুন অর রশিদ একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, সকালে নিজেদের মোটরসাইকেল মেরামত করতে ভাতিজা আহাদকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলেন হারুন। এ সময় বাস টার্মিনালে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের সাথে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহাদকে মৃত ঘোষনা করেন। 

তিনি আরও জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন বলেন,'হাসপাতালে নেয়ার আগেই মারা যান আহাদ আলী। আহত হারুন অর রশিদকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।' 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম