চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ও নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু ও আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু এর সাথে আলমডাঙ্গা পৌরসভা কার্যালয়ে একান্ত কুশল বিনিময় করেন। সেই সাথে বিজয়ী হওয়ার পর জেলার বিভিন্ন জায়গায় স্থানীয় নেতা কর্মীদের সাথে দেখা এবং খোঁজখবর নেন।
আজ ১৯ অক্টোবর দুপুর দুইটার সময় নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আলমডাঙ্গা পৌরসভা কার্যালয়ে আসলে পৌর মেয়র ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হাসান পানু, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম জোয়াদ্দার, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ.কে.এম রাসেল পারভেজ রাজু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল হক মিকাসহ আওয়ামী লীগের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
কুশল বিনিময় শেষে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ব্যক্তির থেকে দল বড়। তাই জননেত্রী শেখ হাসিনা যে বিশ্বাস করে আমাকে দল থেকে সিলেকশন করেছিল এবং তার আস্থা রাখতে পেরেছি আপনাদেরই কারণে। আমার কাছে সকলেই সমান। নির্বাচনে আমার যে বিরোধিতা করেছে পাশাপাশি প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করার জন্য আমাকে যে সাপোর্ট করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে বলতে চাই চুয়াডাঙ্গা জেলা একটি ঐতিহাসিক জেলা। এই জেলাকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে গড়ে তোলার জন্য সকলেরই সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, শুধু মুখে বঙ্গবন্ধুর আদর্শ এবং প্রধানমন্ত্রীর উপর ভালোবাসা দেখিয়ে আমরা রাজনীতি করতে আসিনাই। আমরা এসেছি বঙ্গবন্ধুর আদর্শকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবং প্রধানমন্ত্রীর সৈনিক হিসেবে তার হাতকে শক্ত করতে। চুয়াডাঙ্গা জেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলব। দলের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য নয় বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবে রূপ দেয়ার জন্য কাজ করব। দলটাকে সুসংঘটিত করার লক্ষ্যে চেয়ারম্যান হিসাবে আপনাদের সহযোগিতা চাই।সেই সাথে আল্লাহর রহমতে যেন বিপদে-আপদে চুয়াডাঙ্গা জেলাবাসীর পাশে থাকতে পারি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম