পাঁচ দিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক মুনতাজ হোসেনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সীমান্তের ৮১ মেইন পিলারের জিরো লাইনে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর বিজিবির কাছে মুনতাজের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।
পতাকা বৈঠকে ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মাহবুবুর রহমান বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। বিএসএফের পক্ষে ৫৪ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার বিমল কুমার উপস্থিত ছিলেন।
গত ৮ অক্টোবর শনিবার দিনগত রাতে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা বাংলাদেশের বড় বলদিয়া সীমান্ত বরাবর কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে, এতে সীমান্তের কাঁটাতারের ওপারে গরু আনতে যাওয়া বাংলাদেশি মুনতাজ গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম