বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনাসভা


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-06 15:55:45
জীবননগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনাসভা

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দীন মোড়ল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন প্রমুখ।

 
সভায় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান প্রমুখ। 


সভায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনসহ প্রয়োজনীয় বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে প্রচার করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম