চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা ঐতিহ্যবাহী বধ্যভূমিতে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৮:৩০ মিনিটে হঠাৎ বজ্রপাতে বধ্যভূমির ভাস্কর্য ভেঙ্গে তছনছ হয়ে যায় ও দেয়ালের ব্যাপক ক্ষতি হয়।
বধ্যভূমির দেখভাল করার দায়িত্বে থাকা শাহজাহান আলী বলেন, সকাল সাড়ে আটটার সময় আলমডাঙ্গাতে যে বজ্রপাত হয় তা বিকট শব্দ হয়। কিছুক্ষণ পর দেখি বধ্যভূমির দেয়ালে ফাটল ধরেছে এবং ভাস্কর্যগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এমন বজ্রপাত আমি আগে কখনো দেখিনি আগে। শুধু দেওয়ালই ক্ষতিগ্রস্ত হয়নি বধ্যভূমির ভিতরে রুমে থাকা সোলার ব্যাটারী বজ্রপাতে বাস্ট হয়ে ধোয়া বাহির হয়ে অন্ধকারে পরিণত হয়।
বিষয়টি নিশ্চিত করেছে কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ পিন্টু।
উল্লেখ্য যে স্থানটি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাপক হত্যাকাণ্ড ও নারীর উপর পাশবিক নির্যাতনের কথা মনে করিয়ে দেয়। মুক্তিযোদ্ধাদের স্মৃতি জড়ানের উদ্দেশ্যে নির্মিত হয় এটি। ১৯৭১ সালে স্বাধীনতাকামী অজস্র বাঙালিদের ট্রেন থেকে নামিয়ে হত্যা করা হয় এই স্থানটিতে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম