বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগরে স্বর্ণের বারসহ কারবারি আটক 


 সালাউদ্দীন কাজল- জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-27 19:15:15
চুয়াডাঙ্গার জীবননগরে স্বর্ণের বারসহ কারবারি আটক 

চুয়াডাঙ্গার জীবননগরে চারটি স্বর্ণের বারসহ তাজমুল হোসেন (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের একটি মাঠ থেকে স্বর্ণসহ ওই কারবারিকে আটক করে বিজিবি। মঙ্গলবার বিকেলে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গয়েশপুর সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মোল্লা ব্রিকসের পাশে স্বর্ণ চোরাকারবারীরা স্বর্ণ পাচারের জন্য অবস্থান করছে। 

এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারী দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে মো. তাজমুল হোসেনকে (৩০) আটক করে। আটককৃত তাজমুল হোসেনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে তার কাছে শুল্ক ফাঁকি দেওয়া আমদানীকৃত স্বর্ণের বার রয়েছে। ভারতে পাচারের জন্য স্বর্ণের বারগুলো সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলো। পরে তার দেহ তল্লাশি করে ট্রাউজারের বাম পকেট থেকে কালো কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় চারটি স্বর্ণের বার জব্দ করে বিজিবি। জব্দকৃত স্বর্ণের ওজন ৪৪৯ দশমিক ৫৩ গ্রাম। জব্দকৃত চারটি স্বর্নের বারসহ আটককৃত আসামীকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম