বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্র নিহত


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-23 22:45:00
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্র নিহত

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় মোহাম্মদ আলী ওরফে নীরব (৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে দুপুরে মাদ্রাসার সামনে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় আহত হয় সে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। নিহত মোহাম্মদ আলী ওরফে নীরব ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের সাদেক আলীর ছেলে। সে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর দারুল উলুম কওমী মাদ্রাসার নূরানী বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। 

নিহত নীরবের চাচাতো ভাই একই মাদ্রাসার ছাত্র মেহেদী হাসান জানায়, গোপালপুর গ্রামের একটি বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে মাদ্রাসায় ফিরছিলো নীরব। এসময় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারধীন অবস্থায় মারা যায় নীরব। 

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উৎপলা বিশ্বাস বলেন, দুপুরে ইজিবাইকের ধাক্কায় আহত হয়ে জরুরী বিভাগে আসে মাদ্রাসাছাত্র নীরব। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরী বিভাগের পাশের একটি কক্ষে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। সন্ধ্যা ৭ টার দিকে মারা যায় সে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, নীরবের মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম