বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

ভোক্তা অধিকারের অভিযানে দু' প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা


চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-04 18:44:00
ভোক্তা অধিকারের অভিযানে দু' প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ আজ রোববার বিকেলে অভিযান চালিয়ে দু' প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।

 সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চুয়াডাঙ্গা পৌর শহরের বড়ো বাজার এলাকায় মেসার্স নিউ আল আমিন হোটেলে গিয়ে দেখা যায়, রান্না ঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, মশলার মধ্যে পোকা, কয়েকদিন আগের বেটে রাখা বাশি- পচা দুর্গন্ধযুক্ত মশলা দিয়ে রান্নার কাজ করা হচ্ছে। এছাড়া বাইরে থেকে এনে মেয়াদ বিহীন দই, রসমালাই ফ্রিজে রেখে বিক্রি করছে। এর আগেও তাদের বার বার সতর্ক করা হয়েছে। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠান আগামীকাল থেকে ৩দিন বন্ধ রেখে পরিবেশ ঠিক করার জন্য নির্দেশনা দেয়া হয়।এরপর দৌলতদিয়াড় অবস্থিত মেসার্স মৌসুমি ফুডস প্রোডাক্টসের বেকারিকে স্বাস্থ্যবিধি না মেনে বেকারি পণ্য তৈরি করার অপরাধে আইনের ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ ব়্যাব ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেলের নেতৃত্বে একটি দল। তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম