বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

বেশি দামে সার বিক্রি করায় বিসিআইসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা


জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-29 16:17:45
বেশি দামে সার বিক্রি করায় বিসিআইসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করার অভিযোগে এক বিসিআইসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।আজ সোমবার বিকেল ৩ টার দিকে অভিযান চালানো হয়। 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, কৃষকদের ঠকিয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার বেশকিছু বিসিআইসি ও বিএডিসি সার ডিলার পয়েন্টে অভিযান চালানো হয়।

এসময় জীবননগর হাসপাতাল গেটের সামনে বিসিআইসি সার ডিলার মেসার্স হক ট্রেডার্সে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। ওই ডিলার ১ হাজার ১০০ টাকা বস্তার ইউরিয়া সার ১ হাজার ২৫০ টাকা, ১ হাজার ১০০ টাকার টিএসপি সার ১ হাজার ৭০০ টাকায় ও ৮০০ টাকার ডিএপি সার ৯৮০ টাকায় বিক্রি করছিলেন। ওই অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সবাইকে সতর্ক করা হয় ও সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিক্রয়ের জন্য নির্দেশনা দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও জীবননগর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম