রাজশাহী মেডিকেল কলেজের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রেসক্রিপশনের ছবি তোলার অভিযোগ এনে কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টিভদের কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখে আনসার সদস্যরা।
এরই প্রেক্ষিতে বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপেজেনটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) নেতারা জানান, হাসপাতালের পরিচালকের আদেশে আনসার সদস্যরা মধ্যযুগীয় কায়দায় কোমরে দড়ি বেঁধে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কর্মীদের যে নির্যাতন চালিয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে।
তারই প্রতিবাদে সারাদেশের ন্যায় আলমডাঙ্গা তে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফারিয়া সভাপতি হাফিজুর রহমান মিলন বলেন, মেডিকেল রিপ্রেজেন্টিভদের যে অমানবিক নির্যাতন করেছে তা ক্ষমার অযোগ্য। আনসার সদস্য কর্তৃক রিপ্রেজেন্টেটিভদের কোমরে দড়ি বেঁধে যে নির্যাতন করেছেন তা সভ্য যুগের কোন সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা হতে পারে না। এটা কোন মানুষের মেনে নেয়া কাম্য নয়। দ্রুততার সহিত হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীকে গ্রেফতার করার আহ্বান জানানো হয়।
তিনি বলেন, বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপেজেনটিভ অ্যাসোসিয়েশন কর্তৃক পরবর্তীতে যে নির্দেশনা আসবে তার সাথে আলমডাঙ্গা ফারিয়া একত্বা প্রকাশ করবে। প্রয়োজন হলে কর্মবিরতিতে যাবে বলে হুঁশিয়ারি প্রদান করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ফার্মাসিটিক্যাল রিপেজেনটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) উপদেষ্টা কমিটির সদস্য শ্রী সুজিত কুমার শীল, সভাপতি মোঃ হাফিজুর রহমান মিলন এবং সেক্রেটারি শেখ আব্দুল জব্বার, ক্যাশিয়ার মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাসুম রেজা সহ ফারিয়ার অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম