বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দামুড়হুদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত


DhakaReport24.com || 2022-06-22 20:18:00
দামুড়হুদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন আলী (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ স্কুল ছাত্র।

বুধবার (২২ জুন) বিকেল ৪ টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কাঠালতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত সুমন আলী একই উপজেলার জয়রামপুর গ্রামের কুঠি পাড়ার কৃষক বাবলু রহমানের ছেলে। সে জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে জয়রামপুর গ্রামের মাঠে মোটরসাইকেলযোগে ফুটবল খেলা দেখতে যাচ্ছিল সুমন ও তার তিন বন্ধু তামিম, ফখরুদ্দিন ও ইমন। মোটরসাইকেল চালাচ্ছিল ফখরুদ্দিন। এসময় তারা জয়রামপুর গ্রামের কাঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় তারা। আহতদের মধ্যে সুমন, ফখরুদ্দিন ও তামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। 

আহত ইমন স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। আহতরা হলো- জয়রামপুর গ্রামের কুঠিরপাড়ারর তারা মিয়ার ছেলে তামিম হোসেন (১১), একই পাড়ার আরিফুল ইসলামের ছেলে ইমন আলী (১০) ও শেখপাড়ার সাইফুল ইসলামের ছেলে ফখরুদ্দিন (১২)। তামিম ও ইমন জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও ফখরুদ্দিন জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে সুমন। আহত তামিম ও ফখরুদ্দিনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনার পর পালিয়ে গেছে ট্রাকটি। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম