চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে আ. রহিম জোয়ার্দ্দার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আ. রহিম জোয়ার্দ্দার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাগান পাড়ার মৃত খোকা জোয়াদ্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগানপাড়ার মাঠে ধানখেতে কাজ করছিলেন আ. রহিম। দুপুরের পর বৃষ্টি শুরু হলে মাঠের অন্যান্য কৃষকরা বাড়ি ফিরলেও তিনি কাজ করে যাচ্ছিলেন । এসময় বজ্রপাত হলে তার শরীরের এক পাশ পুরোপুরি ঝলসে যায়।
পরে বৃষ্টি থামলে অন্যান্য কৃষকরা মাঠে গেলে আ. রহিমকে দগ্ধ অবস্থায় দেখতে পান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদপুর গ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু খবর শুনতে পেয়েছেন তিনি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম