বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ডিজেল পানে শিশুর মৃত্যু


DhakaReport24.com || 2022-06-16 08:36:30
চুয়াডাঙ্গায় ডিজেল পানে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় জ্বালানি তেল ডিজেল পানে মারদিয়া খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শিশুটি মারা যায়।

নিহত মারদিয়া খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল শিশু মারদিয়া। এসময় রান্নাঘরে প্রাচীরের ওপরে রাখা স্পিডের (কোমলপানি) বোতলে থাকা ডিজেল ভুলবশত পান করে ওই শিশু। পরে অসুস্হ হয়ে পড়লে মুখ থেকে ডিজেলের গন্ধ পায় পরিবারের সদস্যরা। এসময় দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভীন অনিক চৌধুরী বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১১টার দিকে শিশু মারদিয়াকে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে শিশুর মরদেহ সদর হাসপাতালে আছে।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম