বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

 তিন শিক্ষার্থীকে পেটালো নিরাপত্তাপ্রহরী


DhakaReport24.com || 2022-06-14 12:03:30
 তিন শিক্ষার্থীকে পেটালো নিরাপত্তাপ্রহরী

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে তিন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার  অভিযোগ উঠেছে এক নিরাপত্তাপ্রহরীর বিরুদ্ধে। 

 আহতরা হলেন  নবম শ্রেণির ছাত্র  হাসিবুর রহমান (১৬), আসিব হোসেন (১৫) ও মেহেরাব হোসেন (১৬)। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। তবে ওই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে এলাকাজুড়ে। অভিযুক্ত নিরাপত্তাপ্রহরীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের লোকজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখনও পর্যন্ত কোন পদক্ষেপ না নেয়ায় ভুক্তভোগি পরিবারের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া বলেন, নির্যাতনের শিকার ছাত্ররা লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

আহত হাসিবুর রহমান, আসিব হোসেন ও মেহেরাব হোসেন জানায়, বেশ কিছুদিন আগে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আবির হাসান বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসলে বিষয়টি আমরা প্রধান শিক্ষককে জানাই।  কিছু দিন আগে আবির হাসানসহ আরও ৪-৫ জন আমাদেরকে মারধরের হুঁমকি দিলে আমারও প্রতিবাদ করি। র বিভিন্ন স্থানে কাল দাগ হয়ে যায়। আমাদের প্রথম সাময়িক পরীক্ষা চলছে। মারধরের ফলে আমরা পরীক্ষা ঠিকমতো দিতে পারিনি।

মাখালডাঙ্গা দিননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবোদ আলী বলেন, বিষয়টির ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। একজন নিরাপত্তাপ্রহরী বিদ্যালয়ের শিক্ষার্থীর শরীরে আঘাত করতে পারেন না। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম