অনন্ত যৌবন লাভের আশায় বৃদ্ধ নকিম উদ্দিন(৬০) কে খুন করে পুরুষাঙ্গ, অন্ডকোষ ও চোখ নিলো বিকৃত মনের খুনি লিটন মালিতা (৪০) ও কবিরাজ আঃ বারেক (৬৩)।
নিহতের পুরুষাঙ্গ, ১টি অন্ডকোষ ও ১টি চোখের মনি, তান্ত্রিক কবিরাজীর বিভিন্ন সরঞ্জামদি, ০২টি মোবাইল এবং হত্যা কাজে ব্যবহৃত চাকু ও রশিসহ আসামীদের আটক করেছেন যশোর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টীম।
গ্রেফতারকৃত আসামি লিটন মালিতা চুয়াডাঙ্গা জেলার মোহাম্মদ জামার মৃত হানিফ আলী মালিতার ছেলে ও তান্ত্রিক কবিরাজ আঃ বারেক একই জেলার দামুড়হুদা থানার লোকনাথপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
আজ ২ জুন(বৃহস্পতিবার) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, লিটন মালিথা দীর্ঘদিন ধরে যৌন রোগে ভুগছিলেন। এসময় কবিরাজ আব্দুল বারেক তাকে মানুষের পুরুষাঙ্গ, অন্ডকোষ ও চোখের মনি সংগ্রহ করার পরামর্শ দেয়। তারই প্রেক্ষিতে কৃষাণের কাজ করতে এসে কৌশলে গত ২৯ মে রাতে নকিম উদ্দিনকে হত্যা করে পালিয়ে যায় লিটন।
পরে পুলিশও কৃষাণ সেজে তদন্তের পর গত ১ জুন দুপুরে লিটন মালিথাকে মানিকগজ্ঞের ঘিওর এলাকা থেকে গ্রেপ্তার করে। তারই স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই চুয়াডাঙ্গার দামুরহুদা থেকে গ্রেপ্তার করা হয়েছে কবিরাজ আব্দুল বারেককেও। এসময় পুলিশ নিহত নকিবের পুরুষাঙ্গ, অন্ডকোষ, চোখের মনি এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও রশি জব্দ করেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম