বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

 ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়


DhakaReport24.com || 2022-04-27 13:48:15
 ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল ইসলাম জানান, বিকেল ৪টার সময় চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে দিনের শুরুতে তাপমাত্রা কম থাকলেও  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করে। দিনভর ৩৬-৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।

শহরে আসা বেলগাছী গ্রামের ভ্যানচালক সোহল আহম্মদ বলেন, কয়দিন খুব গরম পড়ছে। ভ্যান নিয়ে বাইরে আসা যাচ্ছে না। গা ঘেমে জামা ভিজে যাচ্ছে।

মনোহরপুর গ্রামের আকিমুল ইসলাম বলেন, সকালে গরম কম লাগলেও দুপুরের পর অসহ্য গরম লাগছে। বাইরে বের হওয়ায় যাচ্ছে না।

আন্দুলবাড়ীয়া গ্রামের মামুনুর রহমান বলেন, গত দুদিন প্রচণ্ড গরম পড়ছে। মাঠে কাজ করা যাচ্ছে না। রোদের যে তাপমাত্রা তাতে মাঠে বেশিক্ষণ কাজ করা যাচ্ছে না।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম