চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় খাদিজা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার বন্দরভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা একই গ্রামের শাহীন আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল খাদিজা। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে ডা. জান্নাতুল ফেরদৌস মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম