বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

বখাটের উত্ত্যক্ত সইতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা


DhakaReport24.com || 2022-03-20 04:37:00
বখাটের উত্ত্যক্ত সইতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা

চুয়াডাঙ্গায় ‘বখাটের’ উত্ত্যক্ত সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে মাসুমা খাতুন নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছেন। রবিবার (২০ মার্চ) বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুমা একই এলাকার আমিনুল ইসলামের মেয়ে। তিনি রেলবাজার আলিয়া মাদ্রাসার প্রথমবর্ষের ছাত্রী ছিলেন। তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শহরের আরামপাড়ার মোবারক হোসেনের ছেলে আবুল কালাম প্রায়ই মাসুমাকে উত্ত্যক্ত করত। গত শুক্রবার সকালে রেলস্টেশন সংলগ্ন তার বাবার চায়ের দোকান পরিষ্কার করতে গেলে সেখানে একা পেয়ে বখাটে যুবক কালাম তাকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে তাকে মারধরও করে কালাম। 

পরে বাড়ি এসে বিষয়টি তার পরিবারকে জানায় মাসুমা। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শালিসে বসার কথা থাকলেও গত দুই দিনেও বসেননি তারা। রবিবার বিকালে বাড়িতে কেউ না থাকায় গলায় ওড়না দিয়ে ফাঁস দেয় মাসুমা। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উৎপলা বিশ্বাস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে মাসুমা খাতুন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নিহত মাদ্রাসাছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে, এখনও থানায় কোন অভিযোগ দেয়নি নিহতের পরিবার। সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। অভিযুক্তকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম