বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

>> শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের ‘গুপ্ত’ বাহিনী: রিজভী

>> টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


DhakaReport24.com || 2022-03-13 23:34:15
সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাইফ আহমেদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফ একই গ্রামের মৃত শরীফ আহমেদের ছেলে। সে নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বাইরে ঘুরতে বের হয় সাইফ। এসময় হাজরাহাটি এলাকার পীরপাড়া এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পোলের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছে সাইফের। তার বুকে প্রচণ্ড আঘাত লেগেছে।  

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম