বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আলমডাঙ্গাতে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু


DhakaReport24.com || 2022-03-12 19:45:30
আলমডাঙ্গাতে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

আজ শনিবার সকাল ১০টার সময় দেয়াল ভাঙতে যেয়ে দেয়ালের নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা কালিদাসপুর ইউনিয়নের, কালিদাসপুর গ্রামের জয়নাল মেম্বারের  চাতাল ও রাইস মিল জরাজীর্ণ হয়ে পড়েছিল। তাই নতুনভাবে মেরামত করার  জন্য রাইস মিলের পুরাতন দেয়াল ভাঙ্গার কাজে লেবার  কাজ করেন। সকাল থেকে কাজ শুরু করলে   সকাল ১০টার সময় দেয়াল ভাঙতে  যেয়ে মনিরুল ইসলাম(৪৫) নামের এক শ্রমিক দেওয়াল চাপা পড়েন । তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে  কালিদাসপুর সাদাব্রীজ মোড় 'আল আরাফা' ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মনিরুল ইসলামের বাড়ি কালিদাসপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আসাননগর গ্রামে। তার পিতার নাম মোঃ সোনা মিয়া।মৃত মনিরুল ইসলাম তিনটি সন্তানের জনক।

স্থানীয় সূত্র জানায়, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তিনি। অভাব-অনটনের মাধ্যমে তার সংসার চলে। তাই সে  সংসার চালাতে রাজমিস্ত্রির কাজ করতেন। তার মৃত্যুতে তার বৃদ্ধ পিতা-মাতাসহ তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এবি/আরএএ