রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : যশোর

স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন


যশোর প্রতিবেদক
DhakaReport24.com || 2022-03-11 15:53:45
স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে আজ (শুক্রবার) সকাল দশ টায় যশোর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট (কেন্দ্রীয় ঈদগাহ ময়দান) মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০২২ এর যশোর জেলা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব প্রলয় কুমার জোয়ারদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এস এম ইয়াকুব আলী, সদস্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন, জাহিদ হাসান টুকুন, সভাপতি প্রেসক্লাব যশোর। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, খেলোয়াড়, সাংবাদিক ও অতিথিবৃন্দ। 
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদককে চিরতরে দূর করতে খেলাধুলা তথা ক্রীড়ার কোন বিকল্প নেই। তিনি বলেন সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য আমাদের প্রত্যেকেরই খেলার সাথে যুক্ত থাকা প্রয়োজন। তিনি একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
পরিশেষে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলের খেলোয়ারদের প্রতি খেলোয়ার সুলভ আচরণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

উদ্বোধনী খেলায় শক্তিশালী মনিরামপুর কাবাডি দল ৩৮-২২ পয়েন্টের বড় ব্যবধানে ঝিকরগাছা কাবাডি দলকে পরাজিত করে।


ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম