যশোরের চৌগাছায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ইসমাঈল হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ইসমাইল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ছুট গ্রামের আফজাল হোসেনের ছেলে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জীননগর থেকে মহেশপুর হয়ে একটি অ্যাপাচি মোটরসাইকেল চালিয়ে চৌগাছার দিকে যাচ্ছিলেন ইসমাঈল হোসেন। এসময় পেছন দিক থেকে একটি ট্রাক তাকে পিষ্ট করে দ্রুতগতিতে চৌগাছার দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসমাঈলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা চৌগাছা থানায় খবর দিলে তার লাশ উদ্ধার করে পুলিশ।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম