রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : যশোর

কার্টুনে মিললো নবজাতকের মৃতদেহ


মণিরামপু (যশোর) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-19 19:49:45
কার্টুনে মিললো নবজাতকের মৃতদেহ

যশোরের মণিরামপুরে কাগজের কার্টুন মোড়ানো একটি নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ওই বাকোশপোল গ্রামে হরিহর নদীর পাড়ে স্থানীয় লোকজন নদীতে গোসল করতে গিয়ে নবজাতকটির সন্ধান পান। এদিকে খবর পেয়ে শনিবার বিকেলে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে নবজাতকের বাবা-মার পরিচয় মেলে।

জানা গেছে, নবজাতকটি এক হিন্দু দম্পতির। মার গর্ভ থেকে মৃত জন্ম নেয়ায় স্বজনরা তাকে কাগজের কার্টুনে মুড়িয়ে হরিহর নদীর পাড়ে মাটি চাপা দিয়েছিলেন।

শনিবার সকালে স্থানীয়রা নদীর পাড়ে গেলে মানুষের হাত দেখতে পান। পরে মাটি সরিয়ে একটি কাগজের কার্টুন দেখেন তারা। কার্টুন খুলতেই বেরিয়ে আসে নবজাতকের (ছেলে) মরদেহ।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) যোগেশ মণ্ডল বলেন, খুলনার পাইকগাছা উপজেলার কাঠিপাড়া রাঢ়ুলিয়া এলাকার সুমঙ্গল দেবনাথের স্ত্রী সন্ধ্যা দেবনাথ একটি মৃত ছেলে প্রসব করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় কেশবপুরের একটি ক্লিনিকে অস্ত্রপ্রচারের মাধ্যমে তিনি মৃত সন্তান প্রসব করেন। সন্ধ্যা দেবনাথের বাবার বাড়ি মণিরামপুরের বাকোশপোল গ্রামে। রাতেই তার বাবার বাড়ির লোকজন কাগজের কার্টুন মুড়িয়ে শিশুটিকে বাড়ি এনে হরিহর নদীর পাড়ে মাটি চাপা দিয়ে রাখেন।

থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গেলে নবজাতকের পরিচয় মেলে। আশপাশের কাউকে না জানিয়ে সন্ধ্যা দেবনাথের স্বজনরা শিশুটিকে নদীর পাড়ে মাটি চাপা দেন। বিষয়টি তারা পাড়ার লোকজনদের জানালে এ সমস্যা হতো না।

ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম