রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : যশোর

ঝিকরগাছায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


যশোর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-14 12:20:00
ঝিকরগাছায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায়  অফিসার ইনচার্জ ঝিকরগাছা - এর তত্ত্বাবধানে সঙ্গীয় ফোর্সদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ১ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল ১৩ তারিখ( সোমবার)  আনুমানিক বিকাল সোয়া তিনটার দিকে ঝিকরগাছা থানাধীন নাভারণ পুরাতন বাজারস্থ যশোর-টু-বেনাপোল গামী মহাসড়কের বাম টি ষ্টোরের সামনে অভিযান পরিচালনা করে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ঐ থানার মাটিকুমড়া গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ মিজানুর রহমান মিজান (৫৮) কে গ্রেফতার করেন।

 এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -০৯।