রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : যশোর

গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান 


স্বীকৃতি বিশ্বাস, যশোর থেকে
DhakaReport24.com || 2022-03-12 23:42:45
গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান 

যশোরে ৮৬ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১২ মার্চ) বিকাল ৪টায় নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এ এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য সচিব অ্যাড. শহীদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খানের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সিরাজুল ইসলাম, ব্যবসায়ী গোলাম ফারুক লিটন, ক্রীড়া ব্যক্তিত্ব খান মো. শফিক রতন। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ, অ্যাড. মাহমুদ হাসান বুলু, অ্যাড. আজিজুর রহমান সাবু, জিল্লুর রহমান ভিটু, কাজী আবুল বাসেদ বকুল, চৌধুরী মাহমুদ রেজা, নওরোজ আলম খান চপল, তরিকুল ইসলাম তরু, অ্যাড. হাসমত আলী খোকন,  জাকির হোসেন, অ্যাড. হাফিজুর রহমান, শাহানেওয়াজ লেনিন, টিপু, নাহিদ, প্রণব দাস, মনিরুল হুদা খানসহ আরো অনেকে।

বক্তারা নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের ন্যায় সমাজের বিত্তবান ব্যক্তিদের উন্নয়নমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। নান্নু ট্রাস্টের শিক্ষাবৃত্তি, করোনাকালে অক্সিজেন পরিসেবা, শীতের সময় গরমকাপড়, বিভিন্ন দুর্যোগকালে খাদ্য সহায়তা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে শিশু কিশোরদের মাঝে নতুন পোশাক প্রদানসহ সকল প্রকার সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। 

এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি স্কুল ও কলেজের ৮৬ জন ছাত্র-ছাত্রীদের হাতে এককালীন বৃত্তির টাকা তুলে দেন। সপ্তম ও অষ্টম শ্রেণির ১১ জনকে শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে মোট ২২ হাজার। নবম ও দশম শ্রেণির ২৯ জনকে দুই হাজার ৫০০ টাকা করে মোট ৭২ হাজার ৫শ’। একাদশ শ্রেণির ১৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার। স্নাতক শ্রেণির ২৭ জনকে তিন হাজার ৫শ’ টাকা করে মোট ৭৪ হাজার ৫শ’। এছাড়া স্নাতকোত্তর শ্রেণির ৬ জনকে ৪ হাজার টাকা করে মোট ২৪ হাজারসহ সর্বসাকুল্যে দুই লাখ ৫০ হাজার ৫০০ টাকা নগদ প্রদান করা হয়।

উল্লেখ্য, নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট মাসিক বৃত্তি প্রদানসহ দেশে করোনার ক্রান্তিকালে অক্সিজেন সেবা ও  বিভিন্ন দুর্যোগ ও ধর্মীয় উৎসবে শিশু কিশোরসহ সর্ব সাধারণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম