শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিশ্ব

যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ


DhakaReport24.com || 2026-09-01
যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ডিসক্রল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একাধিক সূত্রের বরাতে তার পদত্যাগের খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এর আগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তার দ্বন্দ্বের খবর প্রকাশ্যে এসেছিল।

মার্কিন সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ডিসক্রল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার পর পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের বিষয়টি প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি এক  বিবৃতিতে ডিসক্রলের প্রশংসা করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা এমএজিএ এজেন্ডা বাস্তবায়নে ডিসক্রল দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সামরিক অভিযানে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনসহ বিভিন্ন বিষয়ে আলোচনায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তবে ডিসক্রলের পদত্যাগের পেছনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে মতবিরোধ বড় কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দুজনের মধ্যে দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসে। ডিসক্রল আবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত।

চলতি বছরের শুরুতে হেগসেথ দুই জেনারেলের পাশাপাশি আর্মি চিফ অব স্টাফ রেন্ডি জর্জকেও বরখাস্ত করেছিলেন। জর্জের সঙ্গে ডিসক্রলের দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক ছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ায় মধ্যপ্রাচ্যে বিপুলসংখ্যক মার্কিন সেনা, যুদ্ধজাহাজ, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রাখতে হচ্ছে। এর ফলে ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে মার্কিন বাহিনীর নিয়মিত দায়িত্ব ও প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে দেওয়া সাম্প্রতিক এক মূল্যায়নে মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান আরও দীর্ঘায়িত করার ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, দীর্ঘমেয়াদি সংঘাত মার্কিন সামরিক সক্ষমতার ওপর বাড়তি চাপ তৈরি করছে। বিশেষ করে নৌবাহিনী যুদ্ধকালীন চাহিদা পূরণ করতে গিয়ে সক্ষমতার সীমায় পৌঁছে যাচ্ছে বলে ওই মূল্যায়নে উঠে এসেছে।

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড্যারিল কডল হেগসেথকে জানিয়েছেন, বর্তমান মাত্রায় ইরান যুদ্ধকে দীর্ঘ সময় ধরে সমর্থন করা কঠিন। সংঘাতের শেষের কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপস্থিতি বাড়াতে ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকায় দায়িত্ব পালনকারী বিভিন্ন ইউনিটের যুদ্ধজাহাজ, বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। এতে নিজ নিজ অঞ্চলে তাদের নিয়মিত মিশন ও প্রশিক্ষণ কার্যক্রমেও প্রভাব পড়ছে।

ডিসক্রলের পদত্যাগের পর এখন তার স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম