শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিশ্ব

মোটরসাইকেল থামিয়ে গুলি করে আম আদমি পার্টির নেতাকে হত্যা


DhakaReport24.com || 2026-08-30
মোটরসাইকেল থামিয়ে গুলি করে আম আদমি পার্টির নেতাকে হত্যা

ভারতের পাঞ্জাবের মামদোট শহরে আম আদমি পার্টির (এএপি) নেতা গুরপ্রীত সিং গোপিকে গুলি করে হত্যা করা হয়েছে।  পুলিশের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

শনিবার (২৯ আগস্ট) পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা কয়েকজন সশস্ত্র হামলাকারী মোটরসাইকেলে থাকা গোপি ও তার এক সঙ্গীকে ধাওয়া করে গুলি চালায়।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ভূপিন্দর সিং সিধু জানান, গোপি ও হরপ্রীত নামের দুই ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়িতে থাকা হামলাকারীরা তাদের পিছু নেয় এবং গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই গোপি নিহত হন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই পক্ষের মধ্যে পুরোনো বিরোধ ছিল। এর সঙ্গে স্থানীয় নির্বাচনের বিরোধও জড়িত ছিল কি না, সেটিকে তদন্তের গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে।

এসএসপি ভূপিন্দর সিং সিধু বলেন, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। 

তিনি জানান, প্রধান অভিযুক্তের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার ইতিহাস রয়েছে।

ঘটনার সময় গোপি ও হরপ্রীতের পেছনে তাদের কয়েকজন বন্ধু আরেকটি গাড়িতে আসছিলেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ওই গাড়িতেও গুলি চালায়।

গাড়িটিকে কেন লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল এবং পুরো ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অভিযুক্তদের ধরতে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম