শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিশ্ব

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ


DhakaReport24.com || 2026-08-29
ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওআইসির ৫৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাকে নির্বাচিত করেন। খবর আনাদোলুর।

বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন তিনি। ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেয়া তাহার মেয়াদ আগামী নভেম্বরে শেষ হবে।

ইসমাইল উলদ শেখ আহমেদের আন্তর্জাতিক কূটনীতিতে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও কাজ করেছেন।

ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিবের মেয়াদ পাঁচ বছর। এই মেয়াদ একবার নবায়ন করা যায়। মহাসচিব নির্বাচনে ভৌগোলিক ভারসাম্য, পালাক্রমে দায়িত্ব দেয়া ও সমান সুযোগের নীতি বিবেচনা করা হয়। প্রার্থীর যোগ্যতা, সততা ও অভিজ্ঞতাকেও গুরুত্ব দেয়া হয়।

ওআইসির সনদে আরব, আফ্রিকা ও এশিয়ার মধ্যে মহাসচিবের পদ দেয়ার কোনও নির্দিষ্ট ধারাবাহিকতা নেই। তবে মহাসচিব নির্বাচনের সময় পালাক্রম ও ভৌগোলিক ভারসাম্যের বিষয়টি বিবেচনা করা হয়।

ইসমাইল উলদ শেখ আহমেদের প্রার্থিতা শুরুতেই আফ্রিকার সমর্থন পেয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য তাকে ওআইসির মহাসচিব পদে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়। এ সময় মৌরিতানিয়াকে উত্তর আফ্রিকা অঞ্চলের দেশ হিসেবে উল্লেখ করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম