শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিশ্ব

শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু


DhakaReport24.com || 2026-08-28
শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু

অস্ট্রেলিয়ার সিডনিতে শারীরিক সম্পর্কের সময় ১৬ বছর বয়সি এক কিশোরীর মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ। 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে সিডনির নর্দার্ন বিচেস এলাকার এলানোরাহ হাইটসে একটি বাড়িতে অচেতন অবস্থায় ওই কিশোরীকে পাওয়া যায়।

খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে চিকিৎসা দেন। পরে সংকটাপন্ন অবস্থায় হেলিকপ্টারে করে তাকে রয়্যাল নর্থ শোর হাসপাতালে নেওয়া হয়। তবে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

পুলিশ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর কারণ বা আঘাতের ধরন প্রকাশ করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যম এবিসি ও সিডনি মর্নিং হেরাল্ড-কে পুলিশের সূত্র জানিয়েছে, শারীরিক সম্পর্কের সময় গলা চেপে ধরার (সেক্সচুয়াল স্ট্র্যাগুলেশন) ঘটনায় কিশোরীটি অচেতন হয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ার তরুণদের মধ্যে শারীরিক সম্পর্কের সময় গলা চেপে ধরার প্রবণতা বাড়ছে। এর ফলে মাথাব্যথা, স্মৃতিশক্তি হ্রাস ও মস্তিষ্কের ক্ষতির মতো গুরুতর সমস্যা হতে পারে। বিরল ক্ষেত্রে এর পরিণতি মৃত্যুও হতে পারে।

যৌন সম্মতি বিষয়ে কাজ করা অধিকারকর্মী চ্যানেল কন্টোস এই মৃত্যুকে ‘সম্ভবত প্রতিরোধযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, পর্নোগ্রাফি শিল্পে নারীদের ওপর চড় মারা, গলা চেপে ধরা বা অন্য ধরনের সহিংসতাকে প্রায়ই স্বাভাবিক বা উপভোগ্য হিসেবে দেখানো হয়, যা তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কন্টোস বলেন, যৌন সম্পর্কের সময় শ্বাসরোধের কোনো নিরাপদ পদ্ধতি নেই। অনেক তরুণ এটিকে ঝুঁকিপূর্ণ হলেও নিরাপদ বলে মনে করেন। কিন্তু পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা এর সম্ভাব্য ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন থাকেন না।

২০২৪ সালে মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ও কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, ১৮ থেকে ৩৫ বছর বয়সি অস্ট্রেলীয়দের ৫৭ শতাংশ জীবনে অন্তত একবার যৌন সম্পর্কের সময় গল চেপে ধরার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। প্রায় ৪ হাজার ৭০০ তরুণের ওপর চালানো জরিপে আরও দেখা যায়, এমন অভিজ্ঞতা হওয়া ব্যক্তিদের এক-তৃতীয়াংশের বয়স প্রথমবার ঘটনার সময় ছিল ১৯ থেকে ২১ বছর। 

সূত্র: বিবিসি, দ্যা গার্ডিয়ান

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম