শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিশ্ব

তেহরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনা ‘পুরোপুরি প্রহসন’: ইরান


DhakaReport24.com || 2026-08-27
তেহরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনা ‘পুরোপুরি প্রহসন’: ইরান

তেহরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে গৃহীত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনাকে ‘পুরোপুরি প্রহসন’ বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই প্রতিক্রিয়া জানান।

ইসমাইল বাঘেই বলেন, ওয়াশিংটনের ইরান বিষয়ক নীতি এখন একটি হাস্যকর প্রহসনে পরিণত হয়েছে। তেহরানের বিরুদ্ধে নিজেদের অর্থনৈতিক জোট কাজ করছে তা প্রমাণ করতে তারা বাহরাইনের কাছে ধরনা দিচ্ছে, অথচ ইরানের সঙ্গে যাদের উল্লেখ করার মতো কোনো অর্থনৈতিক সম্পর্কই নেই।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফার মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে তেহরানের ওপর আরোপিত সর্বশেষ নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়। এই প্রসঙ্গ টেনে এসমাঈল বাঘাই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বহু বছর ধরে বন্ধ থাকা ক্রীড়া ও অ্যাকাডেমিক বিনিময় স্থগিত করে এবং আগেই নিষিদ্ধ হওয়া খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়ে ফাকা জায়গা তৈরি করে যুক্তরাষ্ট্র সেটাকে জোট হিসেবে দাবি করছে। সূত্র: মিডল ইস্ট আই

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম