শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিশ্ব

বিশ্ববাজারে কমল তেলের দাম


DhakaReport24.com || 2026-08-24
বিশ্ববাজারে কমল তেলের দাম

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ঘোষণাকে সামনে রেখে এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে তেলের দাম কমেছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ১ শতাংশের বেশি কমে যায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার প্রাথমিক লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও প্রায় ১ শতাংশ কমে ৮৬ দশমিক ১৪ ডলারে দাঁড়ায়।

এর আগে শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ৯৪ দশমিক ৩৯ ডলার এবং ডব্লিউটিআই ৮৭ দশমিক ০৬ ডলারে লেনদেন শেষ করেছিল। যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক কঠোর পদক্ষেপের হুমকিতে গত সপ্তাহে তেলের বাজারে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নিষেধাজ্ঞার ধরন ও এর প্রভাব স্পষ্ট হওয়ার পর তেলের বাজারের পরবর্তী গতিপথ আরও পরিষ্কার হবে।

বিশ্লেষকদের মতে, ইরানের ওপর নিষেধাজ্ঞা দেশটির তেল রপ্তানি ও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় কী ধরনের প্রভাব ফেলে, তার ওপরই আগামী দিনে বিশ্ববাজারে তেলের দামের বড় অংশ নির্ভর করবে। বিশেষ করে হরমুজ প্রণালিতে তেল পরিবহন নিয়ে অনিশ্চয়তা বাজারকে আরও অস্থির করে তুলতে পারে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম