শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিশ্ব

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১০


DhakaReport24.com || 2026-08-23
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১০

রাশিয়া ও রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের বিভিন্ন এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।  রুশ কর্মকর্তারা শনিবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।  খবর রয়টার্সের

তাদের দাবি, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওজোনের একটি গুদাম এবং একটি শিল্পকারখানা।

যুদ্ধের সম্মুখসারির বাইরে একে অপরের অর্থনৈতিক অবকাঠামোতে হামলা বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশই ড্রোন ব্যবহার করে প্রতিপক্ষের অর্থনীতি ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে।


এরই মধ্যে শুক্রবার মধ্য ইউক্রেনের একটি শপিং সেন্টারে রাশিয়ার কয়েকটি ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জনের বেশি আহত হন।


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার বলেছেন, ইউক্রেনের এসব হামলা রাশিয়ার পালটা জবাবের জন্য ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে।  কিয়েভের দাবি, মস্কোর যুদ্ধের অর্থায়নে চাপ তৈরি করতেই তারা এসব হামলা চালাচ্ছে।


এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ঘাটতি পূরণে নতুন ফরাসি সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম