শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিশ্ব

হিজবুল্লাহর ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের


DhakaReport24.com || 2026-08-21
হিজবুল্লাহর ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

হিজবুল্লাহর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কের অভিযোগে সংগঠনটিকে আবারও ‘স্পেশালি ডিজিগনেটেড গ্লোবাল টেররিস্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন।

মার্কিন প্রশাসন বলেছে, হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের নির্দেশনায় ইরানি সরকারের হয়ে কাজ করছে।

এ ছাড়া হিজবুল্লাহর জন্য বিপুল পরিমাণ নগদ অর্থ পাচারের অভিযোগে ১০ ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই নেটওয়ার্কের সদস্যরা লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইরানের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে যাতায়াতকারী কুরিয়ারদের মাধ্যমে কয়েকশ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থ স্থানান্তর করেন।

ট্রেজারি বিভাগ বলেছে, তাদের ধারণা, এই কুরিয়ার নেটওয়ার্কটি অঞ্চলজুড়ে বিভিন্ন সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীকে অর্থায়নে ব্যবহৃত হচ্ছে।

১৯৯৭ সালে প্রথম হিজবুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞাগুলো সংগঠনটির বর্তমান কার্যক্রমকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন অর্থনৈতিক অভিযানের পরই হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বশেষ এই পদক্ষেপ নেওয়া হলো। সূত্র: আল জাজিরা 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম