শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিশ্ব

তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু


DhakaReport24.com || 2026-08-02
তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু

বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লেখিকাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি রাজ্যের পুলিশমন্ত্রীও।’

শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তসলিমা নাসরিনকে এমনভাবেই ভরসা দেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে আমন্ত্রিত না হলেও, হঠাৎ সেখানে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে লেখিকাকে স্বাগত জানিয়ে তার হাতে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি তুলে দেন শুভেন্দু অধিকারী। এ সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত। সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার স্বাধীনতা রয়েছে। অত্যন্ত সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন এই বঙ্গভূমিতে গত শুক্রবার (৩১ জুলাই) এসেছেন। আজ কর্মসূচি করছেন, এটার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে, যে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক্‌স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত।

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বলেন, এখানে ধমক-চমক, দেখে নেবো, আটকে দেবো- এসব জিনিস অতীত হয়ে গেছে।

এরপরই লেখিকার উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, এখানে আমি আমন্ত্রিত নই। তিনি (তসলিমা নাসরিন) আছেন বলে, তাকে স্বাগত জানালাম ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনাকে স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর।

তসলিমা নাসরিনের উদ্দেশে তিনি আরও বলেন, আপনি একবার নয়, পশ্চিমবঙ্গে বারবার আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। পশ্চিমবঙ্গে শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম