শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিশ্ব

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম


DhakaReport24.com || 2026-07-29
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার পালটাপালটি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ ডলার বেড়েছে। একই সঙ্গে মার্কিন বাজারে জ্বালানি তেলের মজুত হ্রাস পাওয়ার খবর তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী ভাব ত্বরান্বিত করেছে।

বুধবার (২৯ জুলাই) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় বেলা ১১টা ২০ মিনিট নাগাদ বিশ্ববাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৩.১৫ ডলার বা ৩.৮ শতাংশ বেড়ে ৮৭.২৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ২.৭৩ ডলার বা ৩.৪ শতাংশ বেড়ে ৮১.৯৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলারে নিচে নেমে আসে, যা ছিল গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন।

আইএনজির বিশ্লেষকরা জানান, মার্কিন বাহিনীর ওপর সারপ্রাইজ অ্যাটাকের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার ঘটনার পরই বাজারে নতুন করে দাম বাড়ার প্রবণতা দেখা গেছে। এতে সংঘাত দ্রুত নিরসনের আশা ফিকে হয়ে গেছে।

সৌদি আরবের তেল প্রতিষ্ঠানে ড্রোন হামলার জবাবে আজ সকালে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। অন্যদিকে, হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় ওমানের প্রস্তাবিত যৌথ পরিচালনা পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। যুদ্ধ শুরুর আগে বিশ্বের এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ হতো গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে।

ডিবিএস ব্যাংকের শক্তি গবেষণা বিভাগের প্রধান সুভ্রো সরকার জানান, মধ্যপ্রাচ্য সংঘাতের অস্থিরতার কারণে আপাতত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৮০ থেকে ১০০ ডলারের ঘরেই ঘোরাফেরা করবে। পাশাপাশি আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, গত ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৩৩ লাখ ব্যারেল কমেছে, যা বাজারে বড় প্রভাব ফেলেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম