শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিশ্ব

ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া


DhakaReport24.com || 2026-07-27
ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

ইসরাইলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, ইসরাইলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছতে কয়েকটি দেশের অংশগ্রহণে সক্রিয়ভাবে কাজ করছে তার দেশ।

আলজাজিরার ‘আল মুকাবলা’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করে বলেন, ইসরাইলের সঙ্গে এই চুক্তি একটি দীর্ঘমেয়াদী ও সামগ্রিক শান্তির পথ উন্মুক্ত করতে পারে। তবে এ ধরনের কোনো চুক্তি ইসরাইলের দখলকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার অধিকার ক্ষুণ্ন করবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। ১৯৭৩ সাল থেকে সিরিয়ার এই ভূখণ্ড অবৈধভাবে দখল করে রেখেছে ইসরাইল।

শারা বলেন, ইসরাইলের সঙ্গে যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলছে সিরিয়া। দুই দেশের মধ্যে একটি নিরাপত্তা সমঝোতা সংকট নিরসনে সামগ্রিক সমাধানের পথ তৈরি করতে পারে।

বাশার আল-আসাদের সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বরে আল-শারা ক্ষমতায় আসার পর থেকে দক্ষিণ সিরিয়ায় নিয়মিত ইসরাইলি অনুপ্রবেশ ও বিমান হামলার ঘটনা ঘটছে। এমন প্রেক্ষাপটেই ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে হাঁটছে দেশটি।

এদিকে লেবাননে ইসরাইলের সঙ্গে সংঘর্ষে যুদ্ধ জড়ানো হিজবুল্লাহকে সামাল দিতে সিরিয়াকে ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শারা জানান, প্রতিবেশী দেশ লেবাননে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের ইচ্ছা সিরিয়ার নেই।

এর পরিবর্তে তার সরকার লেবাননের কর্তৃপক্ষকে দেশটির বর্তমান সংকট কাটিয়ে উঠতে সহায়তা করার উপায় নিয়ে আলোচনা করছে।


শারা সতর্ক করে বলেন, লেবাননে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সিরিয়ার ওপর সরাসরি এবং তাৎক্ষণিক প্রভাব ফেলবে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরান যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আঞ্চলিক সংকটকে আরও ঘনীভূত করবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম