শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিশ্ব

কুয়েতের তেলক্ষেত্রে ইরানের ভয়াবহ হামলা


DhakaReport24.com || 2026-07-18
কুয়েতের তেলক্ষেত্রে ইরানের ভয়াবহ হামলা

ইরানের উপর্যুপরি ও নৃশংস হামলায় কুয়েতের তেল খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের (কেপিসি) বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা এই তথ্য নিশ্চিত করেছে।

কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের আকস্মিক ও উপর্যুপরি হামলায় তেল খাতের একটি গুরুত্বপূর্ণ সাইট লক্ষ্যবস্তু করা হয়। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে এবং পুরো সাইটটি থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কুয়েতের সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে নিবিড় সমন্বয় ও যৌথ প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের জ্বালানি খাত এবং ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সূত্র: আল-জাজিরা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম