শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিশ্ব

বিশ্ববাজারে তেলের দাম নিয়ে বড় সুখবর


DhakaReport24.com || 2026-07-02
বিশ্ববাজারে তেলের দাম নিয়ে বড় সুখবর

ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ ও হরমুজ প্রণালী পুরোপুরি চালুর লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের পরোক্ষ কারিগরি আলোচনা হয়েছে। এই খবর প্রকাশের পর বুধবার (১ জুলাই) বিশ্ববাজারে তেলের দামে এক শতাংশের বেশি কমে চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছে।

রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট ফিউচারের দাম ১ দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭১ দশমিক ৫৭ ডলারে, আর মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৩২ শতাংশ কমে হয়েছে ৬৮ দশমিক ৫৮ ডলার।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, কাতারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভালোভাবে এগিয়েছে। দোহায় এই আলোচনার লক্ষ্য হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল ও টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করা।

আলোচনার গতি নিয়ে ট্রাম্প আশাবাদী হলেও সতর্কবার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তারা মূলত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার ওপর জোর দিচ্ছেন। 

ভ্যান্স জানান, ইরান যদি পুনরায় পরমাণু কর্মসূচি চালু করে কিংবা আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেয়, তবে ওয়াশিংটনের হাতে সব ধরনের ‘বিকল্প পথ’ খোলা রয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের তেলের মজুত কমে ২০১৮ সালের পর সর্বনিম্নে এসেছে তবু সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশাতেই দাম কমছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, ওপেক প্লাস আগামী রোববারের বৈঠকে আগস্ট থেকে উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম