শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিশ্ব

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত


DhakaReport24.com || 2026-07-01
 পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় মঙ্গলবার একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির বলেন, ঘটনার পর ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি আরও জানান, এদের মধ্যে ১৪ শিশুর মৃত্যু হয়েছে, বাকি পাঁচজন সেখানে চিকিৎসাধীন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ছাদ ধসে পড়ার সময় কোচিং সেন্টারটির ভেতরে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল।

পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। আর দুর্ঘটনার সময় নিচতলায় শিশুদের ক্লাস চলছিল। ছাদ ধসের এ ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় ভবনের মালিকসহ দুজনকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: জিও নিউজ

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম