শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ধর্ষণ মামলায় জেল খেটে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন

>> রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

>> ধর্ম যার যার- রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

>> এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

>> যুব উন্নয়নের প্রশ্নফাঁস : গ্রেফতার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

>> বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

>> ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

>> কুমিল্লার ২ পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

>> ৫ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যার করেন মা

>> দুর্গাপূজায় সীমান্তবর্তী এলাকাসহ তিন জেলায় বিজিবি মোতায়েন

আপনি পড়ছেন : রাজশাহী

ঘুমের ওষুধ না দেওয়ায় ছুরিকাঘাত


DhakaReport24.com || 2022-03-08 04:23:15
ঘুমের ওষুধ না দেওয়ায় ছুরিকাঘাত

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা বাজারে মাদকাসক্ত বখাটে এক যুবকের ছুরিকাঘাতে রতন কুমার ভৌমিক (৩৫) নামে এক ফার্মেসি ব্যবসায়ী আহত হয়েছেন। 

মঙ্গলবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে ওই বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক রতন বাউসা টাইরীপাড়া গ্রামের জামিরুল ইসলামের মাদকাসক্ত বখাটে ছেলে মারুফ হোসেন (১৬)।

ভুক্তভোগী রতন কুমার ভৌমিক বাউসা বেনুপুর গ্রামের নারায়ণ চন্দ্র ভৌমিকের ছেলে ও বাউসা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। এছাড়া তিনি বাউসা বাজারের ভৌমিক ফার্মেসির মালিক।

জানা যায়, মারুফ হোসেন বাউসা বাজারে ভৌমিক ফার্মেসিতে ঘুমের ওষুধ কিনতে আসে। ফার্মেসির মালিক ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ দিতে না চাইলে তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার বাম হাতের কুনইয়ের নিচে কেটে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ বিষয়ে রতন কুমার ভৌমিক বলেন, মঙ্গলবার বিকেলে ঘুমের ওষুধ চাওয়ামাত্র না দেওয়ায় আমাকে সে ছুরিকাঘাত করে। গত কয়েক দিন আগে আমার শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করার বিষয়টি তার অভিভাবককে অবগত করি। সেই কারণে এ ঘটনাটি ঘটিয়েছে।

বাঘা থানার এসআই তৈয়ব আলী বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মারুফ নামের এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম