বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

কম দামে মাংস বিক্রি করায় কসাই খুন


DhakaReport24.com || 2024-01-20 16:33:45
কম দামে মাংস বিক্রি করায় কসাই খুন

রাজশাহীর বাঘায় ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি নিয়ে তর্কাতর্কির জেরে এক মাংস ব্যবসায়ীকে (কসাই) প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাটে এ ঘটনা ঘটে। নিহত মামুন হোসেন (৩০) আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, মামুন হোসেন ও একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেন পাশাপাশি দোকানে গরুর মাংস বিক্রি করছিলেন। মামুন প্রতিকেজি ৬৫০ টাকা দরে আর খোকন হোসেন প্রতিকেজি ৭০০ টাকা দরে মাংস বিক্রি করেন।

কম দামে মাংস বিক্রি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মামুন হোসেন।

এ বিষয়ে খোকনের সহযোগী আবদুস সালাম ও রফিকুল ইসলাম জানান, তারা পরস্পর মামাত-ফুফাত ভাই। দীর্ঘদিন এক সাথে মাংস বিক্রির ব্যবসা করতেন। কয়েক দিন আগে থেকে আলাদা হয়ে ব্যবসা করছেন। মাংসের দাম কমবেশি নিয়ে দুইজনের তর্কবির্তকের একপর্যায়ে ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করেন খোকন।

নিহতের ছোট ভাই মানিক হোসেন বলেন, ব্যবসা আলাদা করার পর থেকে মামুনকে হুমকি দিচ্ছিল খোকন। তারই জের ধরে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম