শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

আবাসিক হোটেলে নিয়ে নারী হত্যা, গ্রেফতার ১


DhakaReport24.com || 2022-04-19 06:45:15
আবাসিক হোটেলে নিয়ে নারী হত্যা, গ্রেফতার ১

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় ড্রীম হ্যাভেন আবাসিক হোটেলে নারীকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে খুনিকে গ্রেফতারও করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

তবে এ নিয়ে বিস্তারিত কিছু এখনো জানায়নি পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টায় মহানগর পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে পুলিশ কমিশনার বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম।

জানা গেছে, রোববার রাত ১২টার দিকে নগরীর লক্ষ্মীপুরে ড্রীম হ্যাভেন নামের একটি হোটেলের ৪০৩ নম্বর কক্ষে তার লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

নিহত নারীর নাম জয়নব বেগম (৪১)। তিনি নাটোর সদর থানার নারায়নপুর গ্রামের তসির প্রামানিকের মেয়ে। রোববার সকাল ১০টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে জয়নব ও এক ছেলে ওই হোটেলে উঠেন। লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে জয়নবের নাম ও পরিচয় বের করা হয়।

তবে হোটেলের রেজিস্টারে ওই নারীর নাম জুলেখা (২৩) ও ছেলের নাম মিজান (২৭) লেখা রয়েছে। এছাড়াও দুইজনের বাড়ি গোদাগাড়ীতে উল্লেখ করা হয়েছে।

রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, হোটেল কক্ষে নারীর লাশ পড়ে আছে এমন খবর পেয়ে রাত ১১টার দিকে নগরীর লক্ষীপুর ড্রীম হ্যাভেনে যায় পুলিশ। পরে পুলিশ তালা ভেঙে ওই কক্ষে প্রবেশ করে। এর পর সিআইডি সুরুতহাল তৈরি করার পর পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে। লাশটি রুমের খাটের ওপর পড়ে ছিল।

ওসি বলেন, স্বামী পরিচয় দেয়া মিজান দুপুর দেড়টার দিকে ৪০৩ নম্বর কক্ষের দরজার বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। রাতে মিজান না ফেরায় হোটেল কর্মচারীদের সন্দেহ হয়। এরপর তারা পুলিশকে খবর দেন।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে হোটেলে জয়নব বেগমকে ডেকে এনে হত্যা করেছে মিজান। তাদের দুইজনের বাড়ি গোদাগাড়ীতে উল্লেখ রয়েছে। হোটেলের খাতায় তারা ভুয়া নাম ঠিকানা ব্যবহার করেছে। কিন্তু পরে পুলিশ জানতে পারে ওই নারীর বাড়ি নাটোরে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম